১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে কলঙ্ক মুক্ত করেছে: সোহেল চৌধুরী




বঙ্গবন্ধু হত্যাকারীদের ফাঁসিতে ঝুলিয়ে শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে কলঙ্ক মুক্ত করেছে: সোহেল চৌধুরী

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : আগস্ট ১৪ ২০১৮, ১৫:৪৭ | 1165 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নজরুল ইসলাম চৌধুরীঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাগলনাইয়া সরকারী কলেজ ছাত্রলীগের আয়োজনে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৪ আগস্ট) সকালে ছাগলনাইয়া সরকারী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় কলেজ ছাত্রলীগ’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। সোহেল চৌধুরী প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বলেন, বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় বিভিন্ন মেয়াদে ২৪ বছর অন্ধকার কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুরর স্বপ্ন ছিলো সোনার বাংলাকে বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নৃশংসভাবে হত্যা করাহয় সেদিন বাঙ্গালি জাতীকে কলঙ্কিত করেছিলো যারা তাদের ফাঁসিতে ঝুলিয়ে বাঙ্গালি জাতীকে কলঙ্ক মুক্ত করেছে সেই বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলাদেশেরর প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো ঘরে ঘরে শিক্ষার আলো পৌছিয়ে দিবে। তাই প্রধান মন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ক্ষেত্রে নানা প্রমোদনা দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা হিসাব করে দেখেছেন, ১৬ কোটির বাঙ্গালিরর দেশে ৮ কোটি নারী এবং ৮ কোটি পুরুষ। তাই নারী বান্ধব শেখ হাসিনা নারীদের অগ্রগতি বৃদ্ধিতে কাজ করছেন এবং সফলও হয়েছেন।

কলেজ ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের উপস্থাপনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফেনী জেলা ছাত্রলীগ’র সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, ছাগলনাইয়া উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব, ফেনী জেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, ছাগলনাইয়া উপজেলা যুবলীগ’র সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর মোজাহারুল ইসলাম মুসা, ফেনী জেলা ছাত্রলীগ’র যুগ্ন-সাধারণ সম্পাদক মহামায়া ইউপির সদস্য জমির উদ্দিন পাটোয়ারী বাবু, জেলা ছাত্রলীগ’র দপ্তর সম্পাদক আবুল হাসান, ছাগলনাইয়া উপজেলা ছাত্রলীগ’র সভাপতি জিয়াউল হক দিদার, পৌর কাউন্সিলর কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, উপজেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াছ হোসেন সোহাগ, উপজেলা আ’লীগের সদস্য কফিল উদ্দিন প্রমুখ। এতে অন্যান্যদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকারী কলেজ ছাত্রলীগ’র সাবেক আহবায়ক আসিব মজুমদার ও ছাত্রলীগ নেতা ইমন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET