, , ,

শিরোনামঃ-




বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হাওরাঞ্চল ব্যাপক উন্নয়ন হচ্ছে। এমপি রতন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ৩০ ২০১৯, ২০:০৬ | 965 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আমি জনগণকে ভালবাসি, জনগণও আমাকে ভালবাসে। এই ভালবাসায় আমাকে ৩বার এমপি মনোনীত করেছেন এই হাওরাঞ্চলের সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা পূরণ করব ইনশাল্লাহ। বিজয়ের মাসে আমরা সকল ওয়াড, ইউনিয়ন ও উপজেলা পূনাঙ্গ কমিটি গঠন করব। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হাওরাঞ্চল ব্যাপপক উন্নয়ন হচ্ছে। আগামী জানুয়ারী মাসে শত ভাগ বিদ্যুৎতায়ন হবে আশা করি। একথা বলেন সুনামগঞ্জ -১ আসনের এমপি ইঞ্জজিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান অতিথি এমপি রতন আরও বলেন টাকা দিয়ে কমিটি অনুমোদন চলবে না, চলবে না, বিজয়ের মাসে আরও একটি যুদ্ধ হবে অন্যায়কারীদের বিরুদ্ধ।  সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার আওয়ামীলীগের উদ্যোগে শনিবার ৩ ঘটিকায় সাচনা বাজার বট তলায় বিশাল জনসভায় অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসীম চন্দ্র তালুকদার, উপজেলা যুবলীগের সিনিয়র যগ্মআহ্বায়ক ইকবাল আল আজাদ, জেলা শ্রমিকলীগের সদস্য সায়েম পাঠান,   উপজেলা  আওয়ামীলীগের সদস্য মানিক মিয়া, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন,  সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET