, , ,

শিরোনামঃ-




বদলগাছীতে মুক্তিযোদ্ধাদের পক্ষে নব নির্বাচিত সংসদ সদস্য কে সংবর্ধনা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২৪, ১৯:০২ | 778 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ 
নওগাঁ-৩ (মহাদেবপুর- বদলগাছী) আসনের নব-নির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদ সদস্য (এমপি) সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সৌরেন শপথগ্রহণ শেষে ১৭ জানুয়ারি বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথমবারের মত ১৯ শে জানুয়ারি শুক্রবার  নিজ এলাকায় ফিরেছেন।
গতকাল (২০ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ১১টায় বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্যকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নব-নির্বাচিত এমপি সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা এবং উপজেলা সাবেক কমান্ডার আব্দুর রহিমের সঞ্চালনায় ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, বদলগাছী  থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মাহবুবুর আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল ও উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৌফিক মান্নান পলাশ সহ প্রমুখ।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার  সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET