, , ,

শিরোনামঃ-




বরিশালে পুলিশের পৃথক অভিযানে মাদকসহ আটক ২

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৩, ২০:১০ | 765 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ৪শ পিস ইয়াবা এবং দেড় কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। গত শনিবার দিবাগত গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।

বিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার সকালে জানানো হয়েছে, নগরীর কাউনিয়া থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ভাটিখানা নিউ হাউজিংয়ের জনৈক জামাল হোসেন কবিরের ভাড়াটিয়ার বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৪শ পিস ইয়াবা সহ নিশাত হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করে।

অপরদিকে বিএমপি বন্দর থানার একটি দল শনিবার গভীর রাতে দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ সেন্টু হাওলাদার (৩০) নামে একজনকে আটক করে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় সোপর্দ করে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET