, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে প্রধান দুই হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট শেবাচিমে বেডের চেয়ে ৪ গুণ বেশি ভর্তি রোগীর ভরসা নার্স




বরিশালে প্রধান দুই হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট শেবাচিমে বেডের চেয়ে ৪ গুণ বেশি ভর্তি রোগীর ভরসা নার্স

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১৪:০৪ | 839 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। শেবাচিমে অনুমোদিত বেডের চেয়ে প্রায় ৪ গুণ বেশি রোগী ভর্তি থাকলেও তাদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে নার্সরা। হাজার বেডে উন্নীত হওয়া শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী থাকছে ২ হাজার অথচ চিকিৎসক রয়েছে ৫০০ বেড অনুযায়ী অর্ধেকেরও কম।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০০ বেড অনুযায়ী ২২৪টি পদের অনুকূলে কর্মরত আছেন ৯৬ জন। এরমধ্যে বার্ন ও প্লাস্টিক সার্জারি, কার্ডিওলজিসহ ৩৩টি বিভাগের গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রারসহ গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য থাকায় ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। শুধু তাই নয়; ৪র্থ শ্রেণির ৪২৬টি পদের মধ্যে প্রায় ১৩৫টি পদই শূন্য রয়েছে।

শেবাচিমের পরিচালক ডা. বাকির হোসেন ইত্তেফাককে জানান, ধারণক্ষমতার তিন-চার গুণ রোগী নিয়ে তাদেরকে হিমশিম খেতে হয়। মেডিক্যাল কলেজের অধীন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কিউরেটর প্রভৃতি পদে ২০৫ জনের স্থলে কর্মরত রয়েছেন ১১৫ জন। বিডিএস সহকারী অধ্যাপক ও প্রভাষকের ২২টি পদে কর্মরত রয়েছেন মাত্র একজন। এছাড়াও দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৫৯ জনের স্থলে কর্মরত ৩৮ জন, চতুর্থ শ্রেণির ১৪১টি পদের অনুকূলে কর্মরত রয়েছে ৮১ জন।

অপরদিকে জেনারেল (সদর) হাসপাতালে ৩৩টি পদের অনুকূলে কর্মরত রয়েছেন ২৩ জন চিকিৎসক। এ হাসপাতালের তথ্য প্রদানকারী কর্মকর্তা আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. দেলোয়ার হোসেন জানান, ১০০ বেডের এ হাসপাতালে চিকিত্সক সংকট রয়েছে। চতুর্থ শ্রেণির ৪২টি পদের অনুকূলে রয়েছেন মাত্র ১৮ জন। তিনি জানান, দীর্ঘদিন এ হাসপাতালটিতে শিশু বিশেষজ্ঞ না থাকায় চিকিৎসা বন্ধ রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ চোখের চিকিৎসা, কার্ডিওলজি, অর্থপেডিক্স বিভাগে চিকিৎসক না থাকায় এসব সেবাও বন্ধ রয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET