, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ




বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২০, ১৭:৫২ | 813 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 
খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের উপর নির্বিচারে পুলিশি হামলার বিচার এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি সহ ১৪ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার ব্যানারে আজ মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এরপর তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ.কে আজাদ, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, জেলা বাসদ আহ্বায়ক ইমরান হাবীব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, গনসংহতি আন্দোলন নেতা দেওয়ান আব্দুর রশিদ নিলু এবং শাহ আজিজুর রহমান প্রমুখ।
বক্তারা খুলনায় আন্দোলনরত পাটকল শ্রমিকদের উপর নির্বিচারে পুলিশি হামলার বিচার এবং গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি সহ ১৪ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET