১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বহুমূখি কর্মকান্ডে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক আব্দুল মালেক

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২০, ১৪:০৩ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা ঈদগাহ্ ময়দানের মাঠ পাকা করণের জন্য ব্যক্তিগত উদ্যোগে নিজ তহবিল হতে ৩০ বস্তা সিমেন্ট প্রদান করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক। সমাজ সেবার পাশাপশি মানব সেবাতেও যিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এহেন সমাজসেবা মূলক কর্মকান্ডে অবিভূত এলাকার সাধারণ জনগণ।
ঈদগাহে মুসল্লীদের ঈদের নামায আদায়ে যাতে কোন রকম অসুবিধা কিংবা প্রতিকূল আবহাওয়ায় বৃষ্টি-বাদলে দুঃশ্চিন্তা করতে না হয় সেজন্য বুধবার উক্ত ঈদগাহের মাঠ পাকাকরণ কাজের সময় নিজের অর্থায়নে এসব সিমেন্ট ক্রয় করে তিনি ঈদগাহের উন্নয়নকল্পে সেগুলো দান করেন।
এছাড়াও বর্তমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন এলাকার গরীব-দুঃস্থ্যদের মাঝে তার খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আব্দুল মালেক বলেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়ের দিক নির্দেশনায় ও তার অনুপ্রেরণায় সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, যতদিন সৃষ্টিকর্তা আমাকে তৌফিক দিবেন, ততদিন সমাজের ও মানুষের সেবাই কাজ করে যাবো ইনশাআল্লাহ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET