, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও “আমার সিরাজগঞ্জ” অনুষ্ঠানের পক্ষ থেকে করোনা ভাইরাসের জন-সচেতনতামূলক লিফলেট-মাস্ক ,সাবান, বিতরণ




বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও “আমার সিরাজগঞ্জ” অনুষ্ঠানের পক্ষ থেকে করোনা ভাইরাসের জন-সচেতনতামূলক লিফলেট-মাস্ক ,সাবান, বিতরণ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ২৩ ২০২০, ১৭:২৯ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে করোনা ভাইরাসের আক্রান্ত থেকে রক্ষা পেতে সোমবার শহরের  গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতামূলক লিফলেট এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস , সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান সহ জেলা ইউনিটের অন্যান্য নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অপর দিকে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা গুলোর খবরাখবর নিয়ে নিয়মিত ফেসবুক লাইভ অনুষ্ঠান “আমার সিরাজগঞ্জ” অনুষ্ঠানের পক্ষ থেকে নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) ও নারী মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে  সাবান বিতরণ করা হয়। সোমবার সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ফজলুল হক ফজলু।  অন্যান্যের মধ্যে “আমার সিরাজগঞ্জ” অনুষ্ঠানের পরিচালক ও সঞ্চালক ফেরদৌস হাসান, মুক্তিযোদ্ধা খবির আহম্মেদ তোঁতা, সাংবাদিক অশোক ব্যনার্জী, এটিএনএন বাংলার ক্যামেরাপারসন রবিউল আওয়াল উপস্থিত ছিলেন।  এছাড়াও রবিবার

 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ২শ ৪০ জন স্টাফের হাতে করোনা প্রতিরোধে হাত ধোয়ার জন্য  সাবান বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  নিজ কার্যালয়ে এই সাবান বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন “আমার সিরাজগঞ্জ” অনুষ্ঠানের পরিচালক ও সঞ্চালক ফেরদৌস হাসান, সাংবাদিক অশোক ব্যানার্জী, জেলা কালেক্টরেট কর্মচারী কল্যাণ সসংস্থার সভাপতি সভাপতি এস এম ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ এবং এটিএনএন বাংলার ক্যামেরাপারসন রবিউল আওয়াল উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET