, , ,

শিরোনামঃ-




ভেঙে পড়লো রাসিক মেয়র লিটনের সংবর্ধনা মঞ্চ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২০ ২০২০, ১৭:৩৪ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সমাবেশের মঞ্চ ভেঙে গেলে তিনি নিচে পড়ে যাওয়ার সময় পাশে থাকা কর্মীরা তাদের রক্ষা করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।

রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একনেকের সভায় প্রায় তিন হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় সরকার। এজন্য মেয়র হিসাবে লিটনকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করে নগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে নগরীর সাহেববাজার বড়মসজিদের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। দলীয় নেতাকর্মীরা যখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে মেতে ওঠেন, তখন মঞ্চটি ভেঙে যায়। এ সময় লিটন পড়ে যেতে লাগলে দলীয় কর্মীরা তাকে ধরে রক্ষা করেন।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা সাংবাদিকদের জানান, বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী একসঙ্গে মঞ্চে  উঠে গেলে মঞ্চটি ভেঙে যায়।

এ সময় মেয়রও পড়ে যেতে লাগলে কর্মীরা ধরে ফেলেন। তবে তিনি বাম পায়ে আঘাত পেয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET