, , ,

শিরোনামঃ-




বাগমারায় গাছ পড়ে মোটরসাইকেল আরোহী নিহত,আহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২০, ২২:০৪ | 866 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগামায় রাস্তার কাটা গাছ পড়ে এক মোটর সাইকলে আরোহী নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। নিহত যুবকের নাম রনজিত(২০) । সে উপজেলার রনসিবাড়ি এলাকার রনজিৎ কুমারের পুত্র ও আহত যুবকের নাম বিকাশ(২০) সে একই গ্রামের গ্রাম পুলিশ হারান চন্দ্রের পুত্র বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মাগরিবের নামাজের সময় বীরকুৎসা থেকে একটি মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল দুই যুবক। সন্ধ্যার দিকে তারা কাতিলা বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে রাস্তার পাশের সরকারি গাছ চুরি করে কাটছিল কতিপয় ব্যক্তি। এ সময় অসতর্ক অবস্থায় কাটা গাছটি চলন্ত মোটরসাইকেলের উপর এসে পড়লে ঘটনাস্থলেই রিমনের মৃত্যু হয় এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে গুরুতর আহত হন বিকাশ। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগমারা মেডিকেলে নিয়ে ভর্তি করে। তার অবস্থাও আশংকাজনক বলে তাকে উদ্ধারকারী গ্রামবাসী ও পরিবারের সদস্যরা জানান। এ ব্যাপারে বাগমারা থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। গাছ কাটার লোকজনকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET