, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগমারায় নির্মাণাধীন সেতুর ফাটলে প্রলেপ দেয়ার অভিযোগ




বাগমারায় নির্মাণাধীন সেতুর ফাটলে প্রলেপ দেয়ার অভিযোগ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ০৮:৩২ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস যেন অনিয়ম দুর্নীতির আঁতুড় ঘর হিসেবে পরিচিত লাভ করেছে বলে অভিযোগ উঠেছে। আবার কাজ যেমন হোক দশ পারসেণ্ট পিচি বেশী দিলেই হয়ে যায় বিল। এমনি ঘটনা ঘটেেছ নির্মাণাধীন সেতুর পাখার ফাটলে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়ার অভিযোগ পাওয়গেছে। উপজেলার আউচপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের প্রবেশ পথে নির্মাণাধীন সেতুটির এ অবস্থা। নির্মাণাধীন সেতুর ফাটলে সিমেন্ট দিয়ে প্রলেপ দেয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরজমিন সেতুটির কাছে গিয়ে দেখাগেছে সিমেন্ট দিয়ে প্রলেপ/পোঁচ (যা বর্তমানে শুকিয়ে গেছে)। এবং সেতুটির পাক্কলিত ব্যয় সম্বলিত সাইনবোর্ড এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসির অভিযোগ। মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ জানান, সেতুটির দক্ষিণ দিকের পাখার কিছু ফাটল দেখা দেয়। যা এলাকাবাসী প্রত্যক্ষ করেছেন, এবং রিপিয়ারিং বা পুনঃনির্মাণ না করে সিসেন্ট দিয়ে হালকা পোঁচ দিয়েছে ঠিকাদারের লোকজন। প্রধান শিক্ষক হাফিজ আরও জানান, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধিন সেতুটি নির্মাণ হলেও প্রকল্প বাস্তবায়ন অফিস বাগমারা উপজেলার পক্ষ থেকে তদারকির জন্য চতুর্থ শ্রেণির কর্মচারী ছাড়া কেউ আসেন না। সেতুটির দেখভালের দায়িত্বে থাকা পুঠিয়া এলাকার মঙ্গলপাড়ার মহিদুল ইসলাম, খাঁন এন্টার প্রাইজ রাজশাহী এর স্বত্বাধিকারী সফিউল আলম খাঁনের একটি মোবাইল নম্বর দেন বার বার রিং দিলেও তিনি ফোন রিসিভ করেননি। প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান মুঠোফেনে বলেন, আমাকে কেউ অভিযোগ দেয়নি । তার পরও বিষয়টি দ্রুত খোঁজ নেয়া হবে। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদকে মুঠোফোনে অবহিত করা হলে তিনি পিআইও কে খোঁজ নেয়ার জন্য বলবেন বলে জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET