, , ,

শিরোনামঃ-




বাগমারায় বিষ প্রয়োগে খামারীর ৫৫ টি হাঁস নিধন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২০, ২১:১৩ | 886 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাগমারা উপজেলায় পুর্ব শত্রুতার জেরে বিষ প্রয়োগে অর্ধশতাধিকেরও বেশী পাতিহাঁস নিধনের অভিযোগ উঠেছে। ঝিকড়া ইউনিয়নের বুধপাড়া গ্রামের আরিফুল ইসলাম নামে এক খামারীর ৫৫ টি হাঁস বিষ প্রয়োগে হত্যার হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত খামারী বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হায়াতপুর গ্রামের ছেফায়েত উল্লাহের ছেলে নজু উদ্দিন (৫২) ও বাবলু হোসেন (৪৩) গত ৭ সেপ্টেম্বর হিংসা বশত বিলে তাদের জমির পাশে সরকারি দাঁড়ার ধারে বিষ প্রয়োগ করে রাখে। এবং যেখানে আরিফুল খামারীর হাঁস গুলো দাঁড়ার পানিতে চড়ায়। এবং ৮ সেপ্টেম্বর সকালে হাঁসগুলো পাড়ে গিয়ে কেঁচো খেয়ে স্থানে ৫৫টি হাঁস মারা যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। আরিফুল জানান, দাড়ার পাড়ে নজু ও বাবলু বিষ দিয়ে রেখেছে , কিন্তু কোনো লাল নিশান দেয়নি বা কাউকে জানায়নি। হিংসা পরায়ন হয়ে তারা আমার এই ক্ষতি করেছে। খামারীর অভিযোগ তাদের দেওয়া বিষে ৯ সেপ্টম্বর পর্যন্ত ৬৩০টি হাঁসের মধ্যে ১৫৭টি হাঁস মারা গেছে এবং আরও ৪’শতাধিক হাঁস অসুস্থ হয়ে পড়েছে। এতে তার দাবি অনুযায়ী লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসকান আলীর পরামর্শে স্থানীয় মাতবরদের অভিযোগ দিতে গেলে সেখানে চেয়ারম্যানের ভাই আকরাম আলীর সামনে নজু ও বাবলু আমাকে মেরে আহত করে। এ ঘটনায় নিরুপায় হয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET