, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি গ্রাম পুলিশ মোস্তফা ধর্ষণ মামলায় গ্রেপ্তার।




বাগেরহাট গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের সভাপতি গ্রাম পুলিশ মোস্তফা ধর্ষণ মামলায় গ্রেপ্তার।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৮ ২০২২, ২০:০৯ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে শুভদিয়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মোস্তফা সেখ (৪০)। সে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফকিরহাট থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৭ মে) দুপুরে ওই গৃহবধূ গ্রাম পুলিশের নামে থানায় মামলা করেন। এজাহার থেকে জানা যায়, গৃহবধূর পালিত ছাগল বাড়িতে না আসায় সোমবার রাত ১০টার দিকে খুঁজতে বের হন। ভুক্তভোগির বাড়ির পাশে তাকে একা পেয়ে গ্রাম পুলিশ মোস্তফা ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর ডাক চিৎকারে স্থানীয়রা উপস্থিত হলে গ্রাম পুলিশ মোস্তফা পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি মুহাম্মদ আলিমুজ্জামান বলেন, গ্রাম পুলিশ মোস্তফাকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছে এক গৃহবধূ। ওই গৃহবধূর ধর্ষণ মামলায় মোস্তফা শেখ নামের শুভদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে এবং শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে গৃহবধূকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET