, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট জাদুঘরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারগনের সভা অনুষ্ঠিত




বাগেরহাট জাদুঘরে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারগনের সভা অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২০ ২০২২, ১৮:৩৩ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও তার আশেপাশের এলাকা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারগনের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বাগেরহাট জাদুঘরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আখতারুজ্জামান বাচ্চু। সভাপতিত্ব করেন জাদুঘরের কাস্টোডিয়ান মো: যায়েদ।
সভায় জাদুঘরের পক্ষ থেকে জানানো হয় যে, গত বছর ষাট গম্বুজ মসজিদ এলাকায় দর্শনার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ১১ হাজার, এ বছর পদ্মা ও বেকুটিয়া সেতুর দ্বার উন্মোচিত হওয়ায় অধিক হারে দর্শনার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে। উন্মুক্ত আলোচনা সভায় খুলনা বাগেরহাট মহাসড়কে ষাট গম্বুজ মসজিদের প্রধান গেটের সামনে একটি স্পিড ব্রেকারের কথা তুলে ধরেন। এই পর্যটন এলাকায় হোটেল গুলোতে খাবারের মান বৃদ্ধির জন্য হোটেল মালিকদের পরামর্শ দেওয়া হয়। পর্যটন এলাকা কিভাবে আরো সুন্দর ও দর্শনীয় করা যায় সে বিষয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে মতামত নেওয়া হয়। আলোচনায় অংশগ্রহণ করেন ফকির মাহাতাব উদ্দিন, মুজিবুর রহমান, জুম্মান শেখ, আব্দুল মান্নান, মুজাহিদুল ইসলাম (লালিম), সুমন্ত কুমার সেন, ইনামুল হক সহ অনেকে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাগেরহাটের টুরিস্ট পুলিশ পরিদর্শক মোশারফ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, ষাটগম্বুজ মসজিদের ইমাম মোঃ হেলাল উদ্দিন মাতব্বর, চ্যানেল টুয়েন্টিফোর বাগেরহাটের জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম আকিন্জি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET