১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থীঅধ্যক্ষ আব্দুল আলীমের গণসংযোগে হামলার অভিযোগ




বাগেরহাট-৪ আসনের ধানের শীষের প্রার্থীঅধ্যক্ষ আব্দুল আলীমের গণসংযোগে হামলার অভিযোগ

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০১৮, ১৭:১০ | 1058 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিনিয়র করেসপন্ডেন্ট. বাগেরহাট অফিস :
বাগেরহাটের মোরেলগঞ্জে বাগেরহাট-৪ আসনের২০ দলীয় জোট প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমের গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় তার ৩ জন কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের কাপুড়িয়াপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী জামায়াত নেতা আব্দুল আলীম অভিযোগ করে বলেন, সাড়ে ১০টার দিকে ৬/৭জন কর্মী নিয়ে সদর বাজারে গণসংযোগে যাবার সময় একদল দুর্বৃত্ত অতর্কিত তার ওপর হামলা করে।
আব্দুল আলীম আরো বলেন, হামলায় তার একজন কর্মী রক্তাক্ত জখম হয়েছে অপর একজনের মোবাইল ফোন খোয়া গেছে। আহতরা হলেন, রাকিব (২২), আলামিন (২৪) ও রাহাত (২২)। এ ঘটনার পরে তিনি বাসায় ফিরে যান। কারা হামলা করেছে তা জানা যায়নি।

এ সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, কথিত ঘটনাস্থলে হামলার কোন আলামত বা ফৌজদারি অপরাধ সংঘঠিত হবার প্রমাণ পাওয়া যায়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET