৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাঘায় গাঁজার গাছসহ একজন গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২৫, ১৮:৪৪ | 762 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীর বাঘায় ৩০ কেজি গাঁজার গাছসহ মো. হাফিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় বাঘা উপজেলার চক ছাতারি গ্রামে তার নিজ বসতবাড়ির আঙিনা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম চক ছাতারি গ্রামের মো. রহিম উদ্দিনের ছেলে।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ জানতে পারেন, হাফিজুল ইসলাম তার বসতবাড়ির ভেতরে অবৈধভাবে গাঁজার গাছ উৎপাদন, চাষ ও পরিচর্যা করছেন।
এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টায় তার বাড়িতে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজার গাছ জব্দ-সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক ও সঙ্গীয় ফোর্স।
এ ব্যপারে গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET