, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বান্দরবানে পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।




বান্দরবানে পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : জানুয়ারি ০৯ ২০২০, ২৩:৪৫ | 873 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে পরিবহন শ্রমিক ইউনিয়নের এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
০৯ জানুয়ারী বৃহস্পতিবার সকালে   থানচিতে ইটভাটা তৈরী করাকে কেন্দ্র করে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুুল্লাহ আল মামুন কর্তৃক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস কে অন্যায় ভাবে গ্রেফতার, মিথ্যা মামলা ও সাজা প্রদানের প্রতিবাদে বান্দরবান জীপ,কার মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য জনাব কাজল কান্তি দাশ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বান্দরবান পরিবহণ মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ সহ শ্রমিক ইউনিয়ের বিভিন্ন সদস্যগন সহ আরো অনেকে।
বক্তাগন উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং পরবর্তীতে ক্রমান্বয়ে বিভিন্ন সংগঠনের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে যাবেন বলে সমাবেশে জানান।
বক্তারা অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুুল্লাহ আল মামুনকে  স্থায়ী ভাবে বান্দরবান হতে বদলী করার দাবী জনান। অন্যথায় তারা অনিদিষ্ট কালের জন্য হরতাল ঘোষনা করার সিদ্ধান্ত নিবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET