, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপির নামিইয়াংজু সিটি শাখার সভাপতি হানিফ ও জাহিদ সম্পাদক নির্বাচিত।




বিএনপির নামিইয়াংজু সিটি শাখার সভাপতি হানিফ ও জাহিদ সম্পাদক নির্বাচিত।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ২২:২৫ | 979 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মসিউল হক হানিফকে সভাপতি এবং জাহিদ হাসানকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ কোরিয়ার নামিইয়াংজু সিটি শাখার কমিটি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১৭ জুন) সন্ধ্যা ছয় টায় কোরিয়ার নামইয়াংজু সিটি হলে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির আহ্বায়ক এম জামান সজল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএনপি নেতা সম্রাট স্বপন।
৪১ সদস্য বিশিষ্ট ঘোষিত বিএনপির নামিইয়াংজু সিটি শাখার কমিটিতে মোঃ কামাল উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মামুন মুন্সীকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল ও হাবীবকে সাংগঠনিক সম্পাদক, নজরুল ইসলামকে অর্থ বিষয়ক সম্পাদক, আদিককে দপ্তর সম্পাদক, সৌরভ আহমেদকে প্রচার সম্পাদক করা হয়েছে। কমিটিতে আল আমিনকে ১ নং কার্যনির্বাহী সদস্য হিসাবে রাখা হয়েছে।
একটা সময় উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসিবুল কবীর হাসিব, দক্ষিণ কোরিয়া বিএনপি নেতা মুনির হোসাইন, হানিফ তালুকদার, ইমন রহমান অহী, কাউসার শেখ, শাহ আলম, আব্দুল হান্নান রিন্টু, রুবেল হোসেন , মামুন ঢালী, ওমর ফারুক বাপ্পি, হাবিবুর রহমান, সুজন হাওলাদার, আলমগীর হোসেন, প্রমূখ নেতৃবৃন্দ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET