, , ,

শিরোনামঃ-




“বিজ্ঞাপনের নামে প্রতারণা”

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ০৮ ২০১৮, ১৪:১৬ | 912 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নয়া আলো ডেস্কঃ- বর্তমানে ‘বিজ্ঞাপন প্রতারণা’ একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। বিভিন্ন ভুয়া বিজ্ঞাপনের দ্বারা মানু্ষ প্রতিনিয়ত প্রতারিত হয়ে তাদের সর্বস্ব হারাচ্ছে।

বর্তমানে চাকরির পত্রিকা ছাড়াও বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকাগুলোতে আমরা প্রায়শই বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দেখতে পাই। যেসকল বিজ্ঞাপন থেকে প্রতিনিয়ত মানুষ প্রতারনার শিকার হচ্ছে। সেই সকল বিজ্ঞাপনে একটি বিষয় লক্ষ করা যায় যে, খুব কম সময়ে অল্প পরিশ্রমে নূন্যতম যোগ্যতায় অনেক বেশি লাভবান হওয়ার উপায়। প্রত্যেকেই এমন সুযোগকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে চান এটা স্বাভাবিক ব্যাপার। তবে সাফল্য অর্জন করা কি এতটাই সহজ! আসুন, এমন কিছু বিজ্ঞাপন আমরা স্বচক্ষে দেখি-

★নিয়োগ বিজ্ঞপ্তি—–

একটি সুনামধন্য প্রতিষ্ঠানে কিছুসংখ্যক লোক নেওয়া হবে।

১) ম্যানেজার: ১ জন, বেতন: ২৫০০০টাকা, শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি/ স্নাতক

২) অডিটর: কিছুসংখ্যক, বেতন: ২১০০০ টাকা, শিক্ষাগত যোগ্যতা: এস,এস,সি/ এইচ, এস,সি

বি:দ্র: ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন। থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।

★পাত্র পাত্রী চাই——-

সদ্য বিধবা পাত্রীর জন্য পাত্র চাই—-

পাত্রকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

যোগাযোগ :০১৭#####৭৮

★জিপি নেটওয়ার্কে চাকরি—-

১) এরিয়া ম্যানেজার: ৮০ জন,বেতন: ১৯০০০ টাকা, শিক্ষাগত যোগ্যতা: এইচ,এস,সি/স্নাতক

২) সহকারী পরিদর্শক: ২৩০ জন,বেতন:১৮০০০ টাকা, শিক্ষাগত যোগ্যতা: এস,এস,সি/অষ্টম শ্রেনি পাশ।

যোগাযোগ : ০১৭৩৪******

বি:দ্র: অধ্যায়নরতরাও আবেদন করতে পারবেন।

★১ সপ্তাহের মধ্যেই পাবেন সল্প খরচে বিদেশ ভ্রমনের ভিসা—–

যোগাযোগ করুন এই ঠিকানায়—–

০১৮************।

সাধারনত তিন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ প্রতারিত হয়ে থাকে। ১) চাকরির বিজ্ঞাপন ২) পাত্র পাত্রী চাই বিজ্ঞাপন ৩) ভিসা সংক্রান্ত বিজ্ঞাপন।

১) চাকরির বিজ্ঞাপন: বেকারত্ব বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের এক বড় বাধাস্বরুপ। আন্তর্জাতিক এক সংস্থার তথ্যানুযায়ী জানতে পারা যায় যে, বাংলাদেশে শতকরা ৪৩% গ্রাজুয়েশন কম্প্লিট করা ছাত্রছাত্রীরা চাকরি পায় না। তাই বাংলাদেশের মোট জনগোষ্ঠীর একটি বড় অংশ বেকারত্বের নিদারুন কষাঘাতে প্রতিনিয়ত পরিণত হচ্ছে। এমতবস্থায় একটু আশার আলো দেখাতে ছোট্ট একটা চাকরিই যতেষ্ট। এই সময় তাদের বিচার বিবেচনা বুদ্ধি লোপ পাই। আসল নকল বোঝাটা অনেক কষ্টকর হয়ে যায়। যার ফলে তারা মিথ্যা চাকরির প্রলোভনে পড়ে প্রতারণার শিকার হয়। এই সমস্ত খপ্পরে পড়ে অনেকের জীবনও হারাতে হয়েছে।

২) পাত্রপাত্রী চাই: প্রায় সব মানুষই তাদের জীবনসঙ্গী হিসেবে সুদর্শন, সুন্দরী পাত্রপাত্রী আশা করে। সেই সাথে সাথে যদি আর্থিক লাভবান হওয়া যায় এমন সুযোগ ছাড়তে সবাই নারাজ। গ্রামের বেশিরভাগ ছেলে মেয়েরা লেখাপড়া ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহরের দিকে ধাবিত হয়। তারা সবসময় এমনটা আশা করে যে, শহরে লেখাপড়া শেষ করে শহরেই প্রতিষ্ঠিত হয়ে জীবন চালনা করবে। তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্খা থেকেই যায়। বড় হওয়ার স্বপ্ন তাদেরকে সর্বদা তাড়িয়ে বেড়ায়। লোভ লালসা ও রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর সেই সমস্ত লোকজন বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে থাকে। লোভনীয় প্রতারণার অফারকে তারা সুযোগ মনে করে থাকে। এমন অনেকেই আছেন যারা ‘পাত্রপাত্রী চাই’ বিজ্ঞাপনের মাধ্যমে সর্বস্ব হারিয়েছেন।

৩) ভিসা সংক্রান্ত বিজ্ঞাপন: যারা বিভিন্ন দেশে ভ্রমনের উদ্দেশ্যে বা ব্যক্তিগত কাজের কারনে পার্সপোট অফিসে গেছেন। একমাত্র তারাই উপলব্ধি করতে পেরেছেন পার্সপোট অফিস কতটা দুর্নীতিগ্রস্ত। প্রতি পদে পদে ঘুষ দিতে হয় এটা আমাদের সকলের অজানার বাইরে। পার্সপোট ও ভিসা সংক্রান্ত কার্যক্রম অনেকটা ঝামেলার ও জটির প্রকৃতির মনে হয় এমন ধারনা সাধারন মানুষের। আমরা বিভিন্ন পেপার পত্রিকায় ভিসা সংক্রান্ত অনেক বিজ্ঞাপন লক্ষ্য করে থাকি। যেখানে খুব কম খরচে ও স্বল্প সময়ে ভিসা প্রদানের নিশ্চয়তা দেওয়া হয়ে থাকে। এমন সুযোগ গ্রহন করাটা অস্বাভাবিক ব্যাপার নয়।

সাধারনত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা এই সমস্ত প্রতারণার মূল টার্গেট হয়ে থাকে।

কিন্তু প্রশাসন কি এ সমস্ত প্রতারনামূলক বিজ্ঞাপন বা ঘটনার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিয়েছেন???

বেশির ভাগ ক্ষেত্রে এমন প্রতারনার ঘটনা অগোচরেই থেকে যায়। তবে দুই একটা ঘটনা প্রকাশ্যে আসলেও তাদের দৃষ্টান্তমূলক কোন শাস্তি হয় না। এমন প্রতারণার ফাঁদে পড়ে অনেক সাধারন মানুষের স্বপ্ন ভেঙেচুরে শেষ হয়ে যাচ্ছে।প্রতিনিয়ত তাদের অস্তিত্ব সংকটময় হয়ে পড়ছে। যার বেশির ভাগই আইন ও বিচার বিভাগের দৃষ্টির অগোচরে পড়ে সর্বশান্ত হচ্ছে। একটা কথা বলতে পারি- যেখানে অল্প সময়ে, সল্প খরচে, সামন্য পরিশ্রমে বেশি লাভবান হওয়ার সুযোগ আছে। সেখানে অবশ্যই প্রতারণার গন্ধ পাওয়া যাবে একটু ভাল করে নিশ্বাস নিলে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET