, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে দিনাজপুর শহরের বিভিন্ন মহল্লায় ৪২ বিজিবির ত্রান সামগ্রী বিতরন




বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে দিনাজপুর শহরের বিভিন্ন মহল্লায় ৪২ বিজিবির ত্রান সামগ্রী বিতরন

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : মে ২৩ ২০২০, ১৫:২০ | 822 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শিমুল দিনাজপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস পরিস্থিতিতে দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় খাদ্য সংকটে থাকা কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।

আজ সকাল সাড়ে ১০টায় বিদ্যানন্দ ফাউন্ডেশন রংপুরের সহায়তায় দ্বিতীয় পর্যায়ে দিনাজপুর শহরের দপ্তরী পাড়া বাধ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে ৪২ বিজিবি‘র সার্বিক ব্যবস্থাপনায় ও দিনাজপুর সেক্টরের তত্বাবধানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ কার্য্যক্রমের উদ্ভোধন করেন বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জহিরুল হক খাঁন।

আজ শনিবার দ্বিতীয় পর্যায়ের ১ হাজার মানুষের মধ্যে পূর্ব-দক্ষিন দপ্তরীপাড়া, চাতরাপাড়া, মিশনরোড ও রেলবস্তী এলাকার কর্মহীন ৩৩০জন মানুষ খাদ্য সহায়তা করা হয়। আগামী কালও বিভিন্ন স্থানে ত্রান বিতরণ চলমান থাকবে বলে বিজিবি জানিয়েছে।

এসময় ৪২ বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রেজাউল করিম,উপ অধিনায়ক মেজর সামসুজ্জামান মোহাম্মদ আরিফ উল ইসলাম,পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম,প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রান সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৪ কেজি চাল, ২ কেজি এ্যাংকর ডাল, ৪ কেজি আটাসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, ইতিপূর্বে ২৯ এপ্রিল এবং ১০ মে/২০ইং দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্তবর্তী ১৯টি বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় ২ হাজার ৮ শত সীমান্তবর্তী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET