, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরলে করোনা রোগীর পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে সহযোগীতায় এগিয়ে আসছেনা কেউ!




বিরলে করোনা রোগীর পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে সহযোগীতায় এগিয়ে আসছেনা কেউ!

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ০৩ ২০২০, ২০:১৫ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 দিনাজপুরের বিরল উপজেলার ২নং ফারাক্কা বাদ ইউনিয়নের শাখাপাড়া গ্রামের ৩নং ওয়ার্ড এর বাসিন্দা মৃতঃ আব্দুল বাসেদ এর পুত্র এজামুল হক (৪০) এর গত মঙ্গলবার করোনা ভাইরাস কোভিড (১৯) সনাক্ত হয়। পরে ঐ দিন সন্ধায় আক্রান্ত রোগী সহ পরিবারের সকল সদস্যকে নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে রাখা হয় এবং রোগীর বাড়ীর আশেপাশে লাল রংগের ফ্লাগ বেধে দেয়া হয় এবং বুধবার বিকেলে করোনা ভাইরাস সনাক্ত রোগীকে এম্বুলেন্স মাধ্যমে দিনাজপুর এম আব্দর রহিম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়, বলে মুঠোফোনে নিশ্চিত করেন উক্ত ওয়ার্ড এর ইউপি সদস্য (মেম্বার) আবু সাঈদ। করোনা ভাইরাস আক্রান্ত রোগী এজামুল হক এর আত্মীয় স্বজন সহ স্থানীয় গ্রাম বাসীর অভিযোগ আক্রান্ত রোগীর পরিবার লকডাউনের কারনে বাসা থেকে বের হতে পারছেনা। বর্তমানে তার পরিবারে (চার) জন সদস্য রয়েছে তাদের খাদ্য সংকট দেখা দিয়েছে করোনা আতঙ্কে তাদের পাশে সহযোগীর হাত বাড়িয়ে দিচ্ছে না কেউ। আক্রান্ত রোগীর ভাতিজা মুঠোফোনে জানান রোগীর পরিবার মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্যের সাথে কথা বলে সমস্যার কথা বললে তাদের সহযোগীতার আশ্বাস দেয়া হয় কিন্তু বাস্তবায়ন হয়নি। গ্রামবাসী বলেন, আমরা ২নং ইউনিয়ন এর চেয়ারম্যানকে আক্রান্ত রোগীর সমস্যার বিষয় জানিয়েছি কিন্তু তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেনি । বর্তমানে পুরো এলাকা জুরে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবী উক্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগীর পরিবারের পাশে স্থানীয় জনপ্রতিনিধি গন এগিয়ে এসে তাদের খাদ্যের ব্যবস্থা করে। এ বিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET