২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বিরলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২৫, ০২:১৭ | 779 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিরলে উপজেলা পর্যায়ে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিরল উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ রাবেয়া খাতুন এর সভাপতিত্বে সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন ও রুদ্রপুর মেসনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামিমা আকতার এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আকলিমা বানু, তেঘরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈমুর ইসলাম, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মশিউর রহমান, বিজোড়া স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক রাজ্জাক হায়দার, দীপশিখা মেটি স্কুলের শিক্ষার্থী অপূর্ব সাহা প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান শেষে উপজেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET