, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুর আদর্শ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত




বিরামপুর আদর্শ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ১৯:৪৪ | 1048 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর শিক্ষা বোর্ডের অন্যতম বিরামপুর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বিরামপুর আদর্শ হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৪ জানুয়ারী, শনিবার অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের তত্বাবধানে সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত ২ ঘন্টাব্যাপী উৎসব মূখর পরিবেশে ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

এসময় পরীক্ষা পরিদর্শন করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহাদ্দিস ড. এনামুল হক, আল-মা’রুফ ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, বিরামপুর বিএম কলেজের গভর্ণিং বডির সভাপতি ও বিরামপুর বণিক সমিতির সভাপতি আলহাজ্জ মাওলানা আশরাফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য অধ্যক্ষ রেজাউল করিম সরকার, ডা. রেজাউল করিম শামীম ও স্থানীয় সাংবাদিকগণ। আইন-শৃঙ্খলা বজায় রাখতে বিরামপুর থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

৬ষ্ঠ শ্রেণীর ৫০ জন ছাত্র ও ৫০ জন ছাত্রী সহ মোট ১০০ আসনের বিপরীতে প্রায় ৪০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। উত্তরপত্র মূল্যায়ণ শেষে বিদ্যালয়ের ওয়েবসাইটে ও অভিভাবকের মোবাইলে এসএমএস’র মাধ্যমে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET