, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামি ছাত্র-যুব কল্যাণ পরিষদের ৬ষ্ঠ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে 




বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামি ছাত্র-যুব কল্যাণ পরিষদের ৬ষ্ঠ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে 

জাহেদ হোসাইন, জেলা প্রতিনিধি, কক্সবাজার

আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২০, ২১:৫১ | 896 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ বৃহত্তর চৌধুরী পাড়া ইসলামী ছাত্র-যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২১ জানুয়ারী মঙ্গলবার বাদ জুহুর হতে অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে প্রধান মুফাচ্ছির হিসেবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন হযরত  মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার, সিলেট। প্রধান আলোচক হিসেবে তাশরীফ আনবেন মাওলানা মুহাম্মাদ শফিউল হক জিহাদী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ  আনোয়ারুল উলুম কামিল (এম এ) মাদ্রাসা শাহারবিল, চকরিয়া কক্সবাজার। তিনি আলোচনা করবেন বাদ ঈশা।
এতে প্রধান আকর্ষণ হিসাবে আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মোস্তফা নুরী, সভাপতি জাতীয় ওয়ায়েজিন পরিষদ,কক্সবাজার জেলা।
আলোচনা করবেন বাদ মাগরিব। বিশেষ বক্তা হিসেবে তাফসির পেশ করবেন হযরত মাওলানা হাবিব উল্লাহ, খতিব- চৌধুরি পাড়া জামে মসজিদ। হযরত মাওলানা আবদুস ছালাম, খতিব- বুড়িরছড়া জামে মসজিদ।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুজিবুর রহমান, পৌর মেয়র- কক্সবাজার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহাব উদ্দিন সিকদার, কাউন্সিলর- ৫নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা। এবং জনাব গোলাম আরিফ লিটন। মাহফিলে ১ম অধিবেশনে সভাপতিত্ব করবেন মোজাফফর আলী সর্দার এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন মমতাজুল হক।
উক্ত মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকবেন এম.এইচ. মোটর ড্রাইভিং স্কুল কক্সবাজার। মোবাইল ০১৮৫২৮৭৮২১৫।
বি.দ্র: মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে।  উক্ত মাহফিলকে সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য আহবান জানিয়েছেন মাহফিল পরিচালনা কমিটির সদস্যগণ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET