দাগনভূঁঞা প্রতিনিধি:
ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কের বেকেরবাজারে জোনাকী বাস চাপায় রুহুল আমিন ভূঁঞা (৯) নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে । নিহত রুহুল আমিন ভূঁঞা দাগনভূঁঞা উপজেলার উত্তরআলীপুর ধানু ভূঁঞা বাড়ীর আবুল হোসেন এর ছেলে ও স্থানীয় আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসার ২য় শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফেনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে বেকেরবাজার এলাকায় ওইদিন সকালে রুহুল আমিন ভূঁঞা নামের শিশুটি রাস্তা পার হচ্ছিল। এ সময় চট্রগ্রাম থেকে রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়।
দাগনভূঁঞা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক বাসটি আটক করা হয়েছে।









