, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল সফল তরুন গরুর খামার ব্যাবসায়ী নাসির উদ্দিনের মহানুভবতা 




বেনাপোল সফল তরুন গরুর খামার ব্যাবসায়ী নাসির উদ্দিনের মহানুভবতা 

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১৩ ২০২০, ১৭:১৪ | 904 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল  সীমান্ত ঘাষা পুটখালী গ্রামে অবস্থিত সু-বিশাল ফিরোজ আল-মামুন গরু ফার্ম। একটি সফল উদ্যেক্তার রোল মড়েল। তার সফল্যর পেছনে বড় ভূমিকা হলো তিনি ৩৫ বছরের অত্যান্ত পরিশ্রমী এক যুবক নাছির উদ্দিন। তিনি বলেন, আমার পরিশ্রমের ফলে আমি এ সাফলতা অর্জন করেছি। আমি বাবার অভাব অনটনের জন্য লেখা পড়া শিখতে পারি নাই। ৬ ভাই এক বোন ও বাবা মা মিলে বড় সংসার আমাদের।সে জন্য লেখা পড়া না শিখেও জীবনে কি ভাবে সফলতা পাওয়া যায় তার চেষ্ট করি। প্রথমে  ২০০৪ সালে আমি বাবার সামান্য জমি বিক্রির টাকা নিয়ে ছোট ছোট ১০ টি গরু নিয়ে বাড়িতে প্রতিপালন করি। এবং সফলতার এক বছরের মধ্যে আমার ভাগ্যে খুলে যায় । লেখা পড়া না শিখেও নিজের বুদ্ধি বিবেক দিয়ে পরিশ্রম করে সফলতা অর্জন করেছি। বর্তমান আমার আয় প্রায় ১০ লক্ষ টাকা। মাত্র ২০ বছর বয়স থেকে গরু লালন পালন করে বড় বড় কয়েকটি গরু , ছাগল, দুম্বা, ভেড়া, গাড়ল ও মহিষের খামার করেছি। সাথে তার আছে ২৬ বিঘা জমির উপর একটি বৃহৎ আমবাগান আছে। এছাড়া  এই গরুর খামার থেকে আয় করে জমি ক্রয় করে সেখানে বিভিন্ন ফসলের চাষাবাদ করি । বর্তমান আমার খামার জমির ফসল দেখার জন্য ২৫ জন লোকের কর্মসংস্থান করেছি। যাদের বেতন ১০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। এবং তাদের কোন সমস্যা হলে আমার স্বার্থ ভাবে দেখে থাকি।বর্তমান আমার খামারে প্রতিবছর তিন থেকে ৪ শত গরু লালন পালন করা হয়। আমার বড় দুটি খামার আছে। এ বছর আমি ৫ শত গরু পালব। যা কোরবানির ঈদের সময় বিক্রি করব। গরু ছাড়া আমি মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ও গাড়ল ও লালন পালন করি। বর্তমানে আমার খামারে রয়েছে গরু ৮৫ টি , মহিষ, ৭০ টি ভেড়া ৫০ টি গাড়ল, ৬০ টি ভেড়া, ভারতীয় রাজস্থানের উন্নত জাতের ছাগল ২০০ টি ও ৭৫ টি গাভী গরু। প্রতিদিন আমার খামার থেকে প্রায় ৮শত লিটার দুধ উৎপন্ন হয়। গত কোরবানীর ঈদের সময় আমি ৪ শত গরু ১৫০ টি ছাগল ১০০ টি ভেড়া ও গাড়ল এবং ৬টি দুম্বা থেকে সকল খরছ বাদ দিয়ে ১ কোটি ২০ লাখ টাকা মুনাফা অর্জন করেছি। আমি এলাকার গরীব দুঃখি মানুষের কথা ভেবে খামার বড় করছি যাতে আরো লোকের কর্মসংস্থান হয়। “সে ও তার পরিবার  বঙ্গবন্ধুর আদর্শে  গড়ে উঠা  আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী”। নাসির এলাকারগরিবের বন্ধু  মানুষের আস্তা ও ভরসার একজন প্রতিয়মান যুবক। ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার হাদিউজ্জামান জানান, পুটখালী গ্রামের বিশিষ্ট খামার ব্যবসায়ী নাসির সরদার আমার ইউনিয়নের গর্ব সে তার মেধা বুদ্ধি ও শ্রম দিয়ে আজ এই সাফল্য আর্জন করেছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET