, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্তে অবৈধ প্রবেশকালে আটক ৭ বাংলাদেশি

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৮ ২০২১, ১৯:৪০ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের  বেনাপোল সীমান্ত পথে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ৭ বাংলাদেশি নারী,পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার(১৭মার্চ)রাতে ভারত সীমান্তবর্তী এলাকা পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটক বাংলাদেশিরা হলেন, ঝিনাহদাহের শহিদুল ইসলামের ছেলে  আমিরুল ইসলাম(২৩),নড়াইলের আফজাল হোসেনের ছেলে ইমরান(৩০),  মিসমিল্লা মোল্লার স্ত্রী কুলছুম খাতুন(৩২), মানিগঞ্জের প্রফুল্ল চন্দ্র হালদারের ছেলে সবুজ হালদার(২৫),খুলনার আতিয়ার হালদারের ছেলে লালচাঁন হালদার(৩৭), হান্নান শেখের ছেলে শহীদ শোখ(৪৩) ও লালচাঁন হালদারের স্ত্রী মিনারা খাতুন(৩৫)।
বিজিবি সুত্রে জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে ভাল কাজের প্রলোভন দেখিয়ে দালাল চক্র বেশ কিছু বাংলাদেশি নারী শিশুকে ভারতে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে দালালরা তাদেরকে ভারতে ঢোকানোর চেষ্টা কালে ধাওয়া করে ৭ বাংলাদেশি নারী,পুরুষকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপপরিদর্শক( এএসআই) আতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিজিবির দেওয়া অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।
এদিকে স্থানীয় একটি সুত্র জানায়, দালালরা সীমান্তের ঘাট মালিকদের সাথে চুক্তি করেই অবৈধ পথে পথে নারী,শিশু পাচার করে থাকে। দালালদের সাথে বিভিন্ন দপ্তরের এক শ্রেনীর প্রশাসনিক কর্মকর্তাদের সাথে রয়েছে গভীর সখ্যতা ও লেনদেন। ফলে অনেক ক্ষেত্রেই ধরা ছোওয়ার বাইরে থাকে অভিযুক্তরা। কোন ভাবেই বন্ধ হয়না বিভিন্ন ধরনের পাচার ও চোরাচালান কার্যক্রম।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET