, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্তে থেকে ১০টি সোনার বারসহ এক পাচারকারী আটক

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২১, ২৩:২৩ | 1033 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

যশোরের বেনাপোল সীমান্ত থেকে এক কেজি ১শত ৬৩ গ্রাম ওজনের ১০ টি সোনার বারসহ আব্দুল ওহাব (৪০)নামে পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

 

মঙ্গলবার(৯মার্চ) সন্ধার সময় আমড়াখালী চেকপোস্ট থেকে  আটক করা হয়।আটকৃত পাচারকারীর বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

 

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারি একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের দিকে যাবে। এই সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা ওই ইজিবাইকে অভিযান চালান।পরে তার তল্লাশি করে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বার পাওয়া যায়। এই সোনার সিজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

আটকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET