, , ,

শিরোনামঃ-




বেনাপোলে বোমা বিষ্ফোরনে তিন যুবক জখম

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২১, ১৪:৪৮ | 796 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্তে ককটেল বিষ্ফোরনে তিন যুবক গুরুতর জখম হয়েছে। আহতদের স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার রাত সাড়ে ৯ টায় বেনাপোল সীমান্তের পুটখালী মধ্যমপাড়ায় এ বিষ্ফোরনের ঘটনা ঘটে। আহতরা হলেন, যশোরের বেনাপোল পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও বাগআচাঁড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪০)। আহতদের মধ্যে রাশেদ নামে যুবকের ডান হাতের শরীর খেকে বিচ্ছিন্ন হয়েছে।

সোহেল ও আশিকুরের অবস্থা ও আশঙ্কাজনক। এদিকে আহতরা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে আট টার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কজ্বি উড়ে যায়। এদিকে অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিলো। এ সময় বোমা বিষ্ফরণে তারা নিজ বোমায় আহত হয়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক। বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, ককটেল বিষ্ফোরনে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET