৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বেলকুচিতে হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৬ ২০১৮, ২১:১৮ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার রাতে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুলা গ্রাম থেকে সোহেল রানা (৩২) ও রুবেল মিয়া (২০) নামের দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন সোহেল রানা এনায়েতপুর থানার বেতিল গ্রামের  সরহাব আলীর ছেলে ও রুবেল মিয়া বেলকুচি পৌর এলাকার ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাজাহান শেখের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি)  আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে মেঘুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হিরোইন জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ইতি পূর্বে একাধিক মাদকদ্রব্য মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET