সুনামগঞ্জ প্রতিনিধি-
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ ‘ব্রিজ একাডেমির’তে যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার একাডেমির হলরুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। একাডেমির ভাইস প্রিন্সিপাল (মাধ্যমিক) সাবিহা সুলতানার সভাপতিত্বে ও বৃষ্টি রায় এবং সুমিতা দাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন, একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ, ডাইরেক্টর সোহেল আহমদ, সাংবাদিক শামীম আহমদ তালুকদার প্রমুখ।
এর আগে সকালে হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্বায় শহীদ মিনার আদলে ভাষা শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পন করেন একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রিন্সিপাল মোস্তাক আহমদ মহান ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ভা জানিয়ে তার বক্তব্যে বলেন, রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারী। নিজের ভাষায় কথা বলার জন্য ১৯৪৭ সাল থেকে যে সংগ্রাম শুরু হয়েছিল তা বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে ১৯৫২ সালের ২ শে ফেব্রুয়ারী চুরান্তরূপ লাভ করেছে। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত হয় মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। তিনি আরো বলেন, ফেব্রুয়ারী বাঙালীর ঐতিহ্য, গর্ব ও ভাষার মাস। ২১ শে ফেব্রুয়ারী আমাদের শোক ও গর্বের দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা ভাষার জন্য অকাতরে জীবন দিয়েছিলেন। সালাম, বরকত, রফিক, জববারসহ অনেকের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ। ভাষার জন্য এমন আতœত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃত। তিনি আরো বলেন, ভাষার সাথে কৃষ্টি ও সংস্কৃতির সম্পর্ক সুনিবিড়। যেহেতু কৃষ্টি-সংস্কৃতি গড়ে ওঠার ক্ষেত্রে ভাষাই প্রধান নিয়ামক, সেহেতু ভাষার ব্যাপারে আমাদের আরো সচেতন হতে হবে। আমাদের নতুন প্রজন্মকে বাংলা ভাষা শুদ্ধ চর্চার সুযোগ বৃদ্ধি করা আবশ্যক।
শেষে এক সাংস্কুতিক অনুষ্ঠান মধ্য দিয়ে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়। এতে জাতীয় ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন একাডেমির শিক্ষিকা অগ্রণী গোস্বামী, বৃষ্টি রায়, সুমিতা দাস। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন, একাডেমীর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন একাডেমির ৭ম শ্রেনীর ছাত্র আনোয়ার, গীতা পাঠ করেন ৭ম শ্রেনীর ছাত্রী তিথি পুরকায়স্থ।









