সারাদেশে চতুর্থ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমি ও গৃহ প্রদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়ালি সংযুক্তি অনুষ্ঠানে পঞ্চগড়ের আটোয়ারীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। এ উপলক্ষে সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভার্চুয়ালি সংযুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ম্যাডিকেল অফিসার ডাঃ মোঃ জাহিদ হাসান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মানস কুমার রায়, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপকারভোগী জনগোষ্ঠী, স্থানীয় সরকারদলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীগণসহ আমন্ত্রীত অতিথিরা উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ¦ মোঃ রমজান আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপকারভোগী মোঃ খতিবর রহমান ও সবিতা রানী। উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চগড়কে সর্বপ্রথম দেশের ভুমিহীন ও গৃহহীন জেলা ঘোষনা করেন। এরই অংশ হিসেবে আটোয়ারী উপজেলা প্রশাসন ৪০১টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিতে সক্ষম হন। বর্তমানে উপকার ভোগীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন দিয়ে তাঁদের জীবন মান উন্নয়নে কাজ করছেন স্থানীয় প্রশাসন।








