, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মঙ্গলকোট ইউনিয়নে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত




মঙ্গলকোট ইউনিয়নে সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২১ ২০২১, ২২:০০ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে কোভিড কালীন সরকারী পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি বিষয়ক এডভোকেসী সভা সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে এডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মঙ্গলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাচান সরদার, ইউপি সদস্য নার্গিস বেগম, ইউপি সদস্য নাদিরা বেগম, মঙ্গলকোট ইউনিয়ন দলিত পরিষদের সাধারন সম্পাদক কনক লতা দাস, দীপালী দাস, অনিক দাস প্রমুখ। এডভোকেসী সভায় মুল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সঞ্চালনা করেন পরিত্রাণ প্রদীপ প্রকল্পের মনিটরিং অফিসার তাপস মন্ডল ও এফ এফ তারেক হাসান রকি।
এডভোকেসী সভায় কোভিড কালীন সময়ে সরকারী বিভিন্ন পরিষেবায় দলিত জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্তি, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং ও ঐচ্ছিক কমিটিতে দলিতদের প্রতিনিধি অন্তর্ভুক্তি, সরকারী বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচীতে দলিতদের অগ্রাধিকার, গৃহহীন প্রকল্পের ঘর বিতরনে দলিতদের অগ্রাধিকার, কৃষি ও অকৃষি খাস জমি বন্দবস্তের ক্ষেত্রে দলিত ভূমিহীনদের অগ্রাধিকার, ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে দলিতদের জন্য বরাদ্দকৃত বাজেট দলিত শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তা প্রদান ও নারীদের দক্ষতা উন্নয়নে ব্যয়ের জন্য জোর দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET