, , ,

শিরোনামঃ-




মতিন খসরুর মৃত্যুতে দিনাজপুরের সরকারি কৌঁসুলি (জিপি) নূরুল ইসলামের শোক

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২১, ১৮:০১ | 900 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দিনাজপুর জেলার প্রধান সরকারি কৌঁসুলি (জি.পি) এ্যাড.মুহম্মদ নূরুল ইসলাম ।
শোকবার্তায় জিপি নূরুল ইসলাম বলেন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তার মত একজন “ভ্যাটার্ন পার্লামেন্টারিয়ান” এর মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে এবং সংসদীয় গণতন্ত্রে এক বিরাট শূন্যতা তৈরি হলো।
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলকারী শক্তি ইনডেমনিটি অ্যাক্ট বা দায়মুক্তি অধ্যাদেশের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের পথ রুদ্ধ করেছিল। দীর্ঘ ২১ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলে তৎকালীন আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর প্রাণান্ত চেষ্টায় ‘অবৈধ এবং অসাংবিধানিক’ দায়মুক্তি অধ্যাদেশ বাতিল হয়। ফলে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত হয়। এর মাধ্যমে আবদুল মতিন খসরু বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করার নতুন এক অধ্যায়ের সূচনা করেছিলেন।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET