, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ময়মনসিংহে কংস নদীর ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ

ময়মনসিংহে কংস নদীর ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ১৮:৩৭ | 834 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার গোয়াতলায় কংস নদীর ওপর ব্রিজের স্লিপার ভেঙে মালবোঝাই একটি ট্রাক আটকে গেছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ট্রাকটি আটকে যায়। ফলে তারাকান্দা-ধোবাউড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।ধোবাউড়া থানার ওসি আলী আহমেদ মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধোবাউড়া থেকে মালবোঝাই ট্রাক ময়মনসিংহে যাওয়ার পথে গোয়াতলায় বেইলি ব্রিজ পার হওয়ার সময় ব্রিজের স্লিপার ভেঙে যায় এবং সেখানে ট্রাকের চাকা আটকে যায়। এরপর থেকেই ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রাকটি ব্রিজ থেকে সরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

সাইট উন্নয়নেঃ ICTSYLHET