, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল




মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ১০ ২০২২, ২০:০৩ | 908 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনি মা আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (১০ জুন) দুপুরে জেলার পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষে শতশত মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কো- অপারেটিভ জুটমিল গেট হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বিএডিসি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তার মহানবী (সঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয় ভাবে ভারতের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সাথে ভারত সরকারকে বিজেপির এমন কটুক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়। সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জহির উদ্দিন আনসারী, মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মানছুর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মুফতী ইউসুফ ও প্রচার সম্পাদক কারী মো: ইসমাঈল।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET