, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • “মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে, চলবেই” এ জন্যই পুলিশে যোগ দিয়েছি – সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার




“মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলছে, চলবেই” এ জন্যই পুলিশে যোগ দিয়েছি – সিরাজগঞ্জে নবাগত পুলিশ সুপার

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ১৯:১৭ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেছেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতেই পুলিশে যোগ দিয়েছি। এ যুদ্ধ চলছে এবং চলবেই। শিক্ষা জীবনে মাদকের কারণে অনেক মেধাবী বন্ধুদের ধ্বংস হয়ে যেতে দেখেছি। তখন থেকেই পুলিশে আসার চিন্তা করেছি।

 

সোমবার (২০ জানুয়ারি) সকালে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি আরও বলেন,   যে মাদক বিক্রি করবে আমরা তার প্রতি ততটাই নির্মম হবো। সঠিক ও নিরপেক্ষ তথ্য দিন, কাজ করার দায়িত্ব আমার। তিনি বলেন, কোন নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা হলে আমার চেয়ে কঠোর কেউ হবে না।পুলিশের কোন কর্মকর্তা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নবাগত পুলিশ সুপার বলেন, ইভটিজিংসহ নারীর প্রতি সকল প্রকার সহিংসতারোধে কাজ করবে পুলিশ।

 

উক্ত মত বিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সহ-সভাপতি এস, এম তফিজ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, হেলাল আহম্মেদ, আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ রিপোর্টাস ইউনিটের সভাপতি  জেহাদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET