, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মানবতার বাজারে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আব্দুল মালেক




মানবতার বাজারে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করলেন আব্দুল মালেক

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ২১:৪২ | 857 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের প্রভাবে কর্মক্ষেত্রে যেতে না পারায় বেকার হয়ে পড়েছেন অনেক সাধারণ শ্রমজীবী মানুষ। এতে বিশেষ করে দিনমজুরেরা পড়েছেন বিপাকে। এমন সংকটময় পরিস্থিতিতে দিনাজপুরের বিরামপুরে কর্ম বেকার এসব মানুষদের জন্য ব্যাক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে চাল, আটা, বেগুন, আলু, টমেটো, করোলা, কাঁচা মরিচ ও মিষ্টিকুমড়া ক্রয় করে সেগুলো নিয়ে উপজেলার দিওড় ইউনিয়নের বৈদাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে মানবতার বাজার বসিয়ে আশেপাশের কয়েকটি গ্রামের এক’শ দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে সেগুলো বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক।
আব্দুল মালেক বলেন, এমপি শিবলী সাদিক মহোদয়ের অনুপ্রেরণায় অনুপ্রানিত হয়ে ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোকে নিজের সাধ্যমত সাহায্য-সহযোগীতার চেষ্টা করে যাচ্ছি। সেই সাথে সামর্থ্য অনুযায়ী তাদের মাঝে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করছি। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তিনি সমাজের সকল বৃত্তবানদেরকে নিজেদের সামর্থ্য অনুযায়ী দরিদ্র, গরীব-দুস্থ্যদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET