, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মিঠাগঞ্জ ইউপিতে ভিজিডি ও করোনার বিশেষ চাল বিতরণ ।




মিঠাগঞ্জ ইউপিতে ভিজিডি ও করোনার বিশেষ চাল বিতরণ ।

এইচ এম সাইফুল নুর, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২২ ২০২০, ১৫:৪৭ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে ভিজিডি ও করোনার বিশেষ চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে বসে ভিজিডি মে মাসের কার্ডধারী ২৭০ জন ও করোনার বিশেষ বরাদ্ধকৃত ৫৫০ জনের মাঝে এ চাল বিতরন করা হয়। ভিজিডি ৩০ কেজি ও করোনার বিশেষ চাল ১০ কেজি হারে বিতরণ করেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি কাজী হেমায়েত উদ্দিন হিরণ, ট্যাগ অফিসার জিহাদ হোসেন,মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বশির খান,প্যানেল চেয়ারম্যান রিপন মিয়া, ইউপি সদস্য দেলোয়ার হোসেন বয়াতী,ইউপি সদস্য মাসুদ রানা,ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য কাইউম শিকদার ও ইউনিয়ন ত্রান কমিটির সদস্যরা উপস্থিত থেকে কার্ডধারী প্রত্যেকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করেন। আসন্ন ঈদুল ফিতর কে সামনে রেখে এ চাল বিতরণ করায় অসহায় কার্ডধারীরা খুশি হয়েছে বলে স্থানীয় কার্ডধারীরা জানান। ইউপি চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন হিরণ জানান, সব সময় চাল বিতরনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে চাল বিতরণ করি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET