, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা




মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২১, ১৫:১৭ | 843 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রসাশন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। উপজলো মহিলা বিষয়ক অফিসার শহিদুল ইসলামের সঞ্চলনায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খোন্দকার আমিনুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, কহলদিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসমা খানম, লিপি নাসরীন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET