, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু




মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ০৪ ২০২০, ২০:১৮ | 826 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত সাজাহান শেখ (৫৫) পাঁঁচদিন পর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মারা যায়। নিহত সাজাহান শেখ উক্ত গ্রামের সোনামুদ্দিন শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, উপজেলার রাঘদী ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে ঝালমুড়ি খাওয়া নিয়ে দুই যুবকের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এঘটনার জের ধরে গত সোমবার সকালে বিবাদমান দুটি পক্ষ হায়দার কাজী ও সাজাহান শেখের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এসময় প্রতিপক্ষের লাঠির আঘাতে সাজাহান শেখ মারাত্নক আহত হয়। গুরুতর আহত সাজাহানকে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

গত শুক্রবার দুপুরে চিকিৎধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়। এঘটনা এলাকায় ছড়িয়ে পরলে উত্তেজনা বিরাজ করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET