, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত




মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০২২, ২২:৫৭ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্্র ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ডুমুরিয়া উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুজ্জামান পিন্টু। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমান্ডো কাউন্সিলের যুগ্ম মহাসচিব মোঃ আবু সুফিয়ান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আছাবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন, রবীন্দ্রনাথ বৈরাগী, নিমাই চন্দ্র মন্ডল, শচিন চন্দ্র ফৌজদার, সুধাংশু শেখর ফৌজদার, অশোক কুমার ফৌজদার, আতিয়ার রহমান মোড়ল, চিত্তরঞ্জন মন্ডল, গাজী নাজিম উদ্দীন, ভোলানাথ মল্লিক, শীবুপদ, নারায়ন চন্দ্র বিশ্বাস, রঞ্জন কুমার বিশ্বাস, বিধান চন্দ্র সরকার, মমতাজ বেগম, সিরাজুল ইসলাম খান, শচীন্দনাথ মন্ডল, কুমুদ রঞ্জন মল্লিক, অন্নদা কবিরাজ প্রমুখ। সভা সঞ্চালনা করেন শাহারিয়ার সবুজ।
সভাশেষে সর্ব সম্মতিক্রমে কমলেশ মন্ডলকে সভাপতি ও মনিরুজ্জামান নয়নকে সাধারণ সম্পাদক করে ১২১সদস্য বিশিষ্ট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এদিকে গত ১৫জুলাই সম্মেলন ছাড়াই যে কমিটি করা হয়েছে তার কোন ভিত্তি নেই বলে জানান উপস্থিত কেন্দ্রিয় নেতৃবৃন্দ। এছাড়া যে ৩১জনকে কমিটিতে অন্তর্ভক্ত করা হয়েছে তারাও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান বক্তরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET