মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড-২০২০ পেলেন ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার।
সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “মুজিব শতবর্ষে মুজিব এ্যাওয়ার্ড -২০২০” প্রাপ্ত হয়েছেন তিনি। শনিবার (৩ অক্টোবর) রাজধানী ঢাকার সেগুন বাগিচা সেগুন চাইনিজ রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধার সন্তান ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। নিজাম উদ্দিন মজুমদার ছাত্র জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র আদর্শকে বুকে লালন করে ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত হন। এরপর যুবলীগ ও আ’লীগের রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করে দলের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হওয়া ছাড়াও নিজাম উদ্দিন মজুমদারের পিতা মরহুম আলহাজ্ব আবদুল কাদের মজুমদার নিজেও বাংলাদেশ আ’লীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলেও ছাত্র জীবনে দলটিতে ঝঁকেপড়েন নিজাম মজুমদার। শুধু রাজনৈতিক ক্ষেত্রে নয় নিজাম মজুমদার সামাজিক বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখছেন।









