, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মুহুরী প্রজেক্ট দর্শনার্থীদের জন্য ‘উম্মুক্ত লাইব্রেরী’




মুহুরী প্রজেক্ট দর্শনার্থীদের জন্য ‘উম্মুক্ত লাইব্রেরী’

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২১, ১৫:৩১ | 804 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দেশের প্রথম বায়ুবিদ্যুত কেন্দ্র এবং দেশের ২য় বৃহত্তম সেচ প্রকল্প মুহুরী প্রজেক্ট যেটি ফেনী জেলার সোনাগাজী  এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা সীমান্তে অবস্থিত। দেশের অন্যতম সবচেয়ে বড় মৎস্যজোন হিসাবেও পরিচিতি পেয়েছে মুহুরী প্রকল্প। ঘুরতে পছন্দ করে এমন মানুষেরা দেশের নানান স্থান থেকে মুহুরী সেচ প্রকল্পে ভ্রমনে আসেন।
মুহুরী প্রজেক্টে সকালে মানুষের সমাগম কম হলেও  বিকালের দিকে মানুষের ভীড় অনেকটাই বেশী থাকে।
মুহুরী সেচ প্রকল্প ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র ভ্রমনে আসা দর্শনার্থীদের জন্য একটি উন্মুক্ত লাইব্রেরী তৈরি করেছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেচ্ছাসেবী সংগঠন The Call Of Humanity- মানবতার ডাক।
The Call Of Humanity- মানবতার ডাক’র এই উন্মুক্ত লাইব্রেরীটি দর্শনার্থীদের বই পড়তে উৎসাহী করছে।
বক্সের মতো দেখতে ভিন্নধর্মী এই ‘উন্মুক্ত লাইব্রেরী’তে স্থান পেয়েছে ছোটদের ও কয়েকটি বই।
The Call Of Humanity- মানবতার ডাক এর অনন্য উদ্যোগ কে স্বাগত জানিয়েছে মুহুরী সেচ প্রকল্পে আসা দর্শনার্থীরা।
উন্মুক্ত লাইব্রেরীর পাশে ছোট্ট একটি কাগজে মানুষকে বই পড়তে উৎসাহী করতে লেখা হয়েছে ‘বই পড়ুন নিজেকে সমৃদ্ধ করুন, নিজে পড়ুন অন্যকে  পড়তে উৎসাহী করুন’।
এই উন্মুক্ত লাইব্রেরীটি থেকে যে কেও বই নিয়ে পড়তে পারবে এবং পড়া শেষে রেখে যেতে হবে।
প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থ বছরে মুহুরী সেচ প্রকল্পের কাজ শুরু হয় এবং ১৯৮৫-৮৬ অর্থ বছরে এই সেচ প্রকল্পের নির্মাণ কাজ সমাপ্ত হয়। সেচ প্রকল্পের উপর নির্মিত সেতু এই অঞ্চলের মানুষকে জোয়ার এবং বন্যার হাত থেকে রক্ষা করছে সাথে কৃষিজমির প্রয়োজনীয় পানির যোগান দিচ্ছে অন্যদিকে এটি ফেনী জেলার সোনাগাজী  এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সংযোগ সড়ক হিসেবে কাজ করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET