, , ,

শিরোনামঃ-




মেয়র আব্দুল মালেকের সুস্থতা কামনায় দোয়ার অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২১, ২০:৪৯ | 976 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আব্দুল মালেকের রোগমুক্তি কামনায় দোয়ার অয়োজন করে নাঙ্গলকোট পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। মেয়র আব্দুল মালেক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রায় এক সাপ্তাহ যাবৎ ঢাকার এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার দুপুরে পৌরসভা কার্যালয় মিলনায়তনে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন নাঙ্গলকোট পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সভাপতি রবিউল হোসেন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মুজুমদার, সেলিম জাহাঙ্গীর মজুমদার, আক্তারুজ্জামান, সাদেক হোসেন, নিজাম উদ্দিন মজুমদার, আলা উদ্দিন, এমরান হোসেন বাহার, রেজাউল হক রেজু, মহিন উদ্দিন ভ‚ঁইয়া, পৌরসভা সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, জেলা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন দপ্তর সম্পাদক মোহাম্মদ এয়াছিন, নাঙ্গলকোট পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সহসভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরী সোহেল প্রমুখ।
দোয়ার অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET