২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মোরেলগঞ্জে ইউপি সদস্য রানার দু’চোখ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৫ ২০২০, ২০:২৬ | 1121 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারুইখালি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য ও স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসান রানার (৪০) দুই চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। রানা বারুইখালী ইউনিয়নের শেখপাড়া গ্রামের নূর আলী হাওলাদারের ছেলে।

 

জানাগেছে ২৪শে ফেব্রুয়ারী দিবাগত রাতে আসন্ন বাগেরহাট-৪ আসনে  উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যড. আমিরুল আলম মিলনের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরছিলেন রানা। পথে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুই চোখ ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে উপড়ে ফেলেছে। তবে কী কারণে রানার উপর হামলা হয়েছে জানতে চাইলে তা জানাতে পারেননি রানার স্ত্রী। বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

 

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনার কিছুক্ষণ পরই রানার ওপর হামলাকারীদের আটকে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম। দ্রুত তাদের গ্ৰেফতার করে আইনের আওতায় আনা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET