, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • যশোরের বড়বাজার কমিটির সভাপতি বাবুর প্রচেষ্টায় মাছ ও কাঁচাবাজার সরিয়ে নেওয়া হল




যশোরের বড়বাজার কমিটির সভাপতি বাবুর প্রচেষ্টায় মাছ ও কাঁচাবাজার সরিয়ে নেওয়া হল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২১ ২০২০, ২২:০৫ | 1286 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা ভাইরাসের জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষে ২১ এপ্রিল মঙ্গলবার হতে বড় বাজারের কাঁচা ও মাছ বাজার এইচ এম এম রোড হইতে এ্যাডঃ ফারাজী শাহাদৎ হোসেন সড়ক (খালধার রোড) এ কাঁচা ও মাছ বাজার বসবে। যশোরবাজার কমিটির সভাপতি মীর মোশাররফ হোসেন বলেন গতকাল যশোর জেলাপ্রশাসন, পুলিশ সুপার ও মেয়র মহোদয়ের সাথে কথা হয় এবং তাদের নির্দেশ এ বাজার সরানো হচ্ছে।

তিনি আরো বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য ক্রেতা ও বিক্রেতাদের অনুরোধ করেছি কিন্তু মানুষের অসচেতনতার কারণে তা সম্ভব হচ্ছেনা এতে করে অনেক ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার জন্য বাজার সরিয়ে আনা হলো। প্রতিটি দোকান ১৫ থেকে ২০ ফুট দূরত্বে বসানো হচ্ছে।

তিনি আরো বলেন গর্জে ওঠো সংগঠন কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানিয়েছিল যশোর বড় বাজারের কাঁচাবাজার ও মাছ বাজার সরিয়ে নেওয়ার জন্য তারই পরিপ্রেক্ষিতে মাছ বাজার ও কাঁচা বাজার সরিয়ে নেওয়া হলো ও তাদের কে ধন্যবাদ দিয়ে বলেন গর্জে ওঠো করোনা ভাইরাস প্রতিরোধে তারা প্রতিনিয়ত কাজ করছে মানুষকে সচেতন করছে বিভিন্ন ভাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET