, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ২২৭১,মৃত্যু ৩০




রাজশাহীতে করোনা আক্রান্ত রোগির সংখ্যা ২২৭১,মৃত্যু ৩০

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১৪ ২০২০, ২১:৪২ | 807 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী বিভাগে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনাক্তকৃত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা এ পর্যন্ত দাঁড়ালো ২হাজার ২৭১জন। এবং এসময় মৃত্যু হয়েছে ৩০ জনের। তবে প্রতিদিন নমুনা সংগ্রহ ও পরীক্ষা বাড়ছে। তার সঙ্গে বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা । গতকাল রবিবার (১৪ জুন) রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, এই বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২হাজার ২৭১জন। এর মধ্যে মারাগেছেন ৩০ জন। এছাড়া ২৪ ঘন্টায় ৬ জনসহ মোট সুস্থ্য ৪৮১ জন রোগী। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩৮৯ জন। গত ২৪ ঘন্টায় ৮টি জেলার মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২৭ ও জয়পুরহাটে ১৬ ও নওগাঁয় ১৩ জন রোগী শনাক্ত হয়েছে। রাজশাহী বিভাগের ৫টি ল্যাবে করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে রাজশাহী জেলায় দুইটি, বগুড়া জেলায় দুইটি ও সিরাজগেঞ্জে একটি। এই ৫টি ল্যাবে বিভাগের ৮টি জেলার সন্দেভাজন করোনা আক্রান্তদের শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। তবে পাবনা জেলার ল্যবটি চালুর পর্যায়ে রয়েছে। তিনি আরো জানানা,রাজশাহী বিভাগের সর্বচ্চো আক্রন্ত রোগী শনাক্ত হয়েছে বগুড়া জেলায়। সেখানে আক্রান্তের সংখ্যা ১১৯১ জন। পরের অবস্থানে রয়েছে বিভাগের জয়পুরহাট জেলা। সেখানে শনাক্তের সংখ্যা ২৩০জন। ১৯৮ জন আক্রান্ত নিয়ে তৃতীয় অবস্থানে নওগাঁ। এছাড়া রাজশাহী জেলায় ১২৭জন, চাঁপাইনবাবগঞ্জে ৭৯ জন, নাটোরে ৮১ জন, সিরাজগঞ্জ ১৭৫ জন ও পাবনায় ১৯০ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET