, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে ট্রাক চাপায় নৈশপ্রহরী নিহত,আহত ১

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২২ ২০২০, ১৮:০৩ | 885 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে বেপরোয়া গতির ট্রাক চাপায় আমজাদ হোসেন (৬৫) নামের বাজারের এক নাইটগার্ড নিহত ও মাতাব হোসেন নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। নিহত নাইটগার্ড মহানগরীর মতিহার থানার পূর্বপাড়া এলাকার মৃত তমিজের ছেলে। আর আহত রিক্সাচালকের বাড়ি রাজশাহী চারঘাট উপজেলায়। শনিবার রাত সাড়ে তিন টার দিকে নগরীর বিনোদপুর বাজারে মর্মান্তিক এ র্দুঘটনা ঘটে। আরএমপির মতিহার থানার উপ পুলিশ পরিদর্শক সুকান্ত কুমার জানান,শনিবার রাত সাড়ে তিনটার দিকে নাইট গার্ড আমজাদ হোসেন রাস্তার পাশে এক রিক্সা চালকের সাথে গল্প করছিলেন। এ সময় একটি বেপরোয়া গতি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে রিক্সাচালক ছিটকে রাস্তায় পড়লেও ওই নাইট গার্ড কে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশাচালক গুরুতর আহত হয় ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরে আহত কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এসআই সুকান্ত আরো জানান, ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। কারণ তার নাম্বার কেউ বলতে পারছে না। ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান,বিনোদপুর বাজারের নাইট গার্ড আমজাদ হোসেন স্থানীয় একটি রিকশা চালক রাস্তার পাশে দাড়িয়ে গল্প করছিল। এ সময় রাজশাহী শহরগামী একটি সিমেন্ট ভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আমজাদ মারা যান। খবর পেয়ে টহল পুলিশ গিয়ে ওই রিকশা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার অবস্থাও আশঙ্কাজনক। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET