, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে ট্রেন থেকে নেমেই যাত্রীর মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ১০ ২০২০, ১৯:৫৬ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের এক যাত্রী ট্রেন থেকে নেমেই মৃত্যুবরণ করেছেন। গতকাল বুধবার দুপুরে রাজশাহী প্লাটফরমে এঘটনা ঘটেছে। এসময় তাকে প্লাটফর্মে পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। নিহতের নাম তার নাম আব্দুল কুদ্দুস ওরফে রাজন (৫০)। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামে। তবে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সকে ফোন করা হলেও সেখানকার কর্মকর্তারা তার লাশ বহন করতে অপারগতা জানায় অভিযোগ উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী পশ্চিম রেলওয়ে জিআরপি থানা অফিসার মো. শাহ কামাল তিনি জানান, গতকাল বুধবার দুপুরে চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে রাজশাহী এসেছিলেন কপোতাক্ষ ট্রেন যোগে আবদুল কুদ্দুস ওরফে রাজন। এসময় তিনি ট্রেন থেকে নেমেই প্লাটফরমে মাথা ঘুরে পড়ে যান। এবং ঘটনাস্থলে তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তি হার্ট এর রোগী ছিলেন। পরে তাকে নিরাপত্তা কর্মীরা উদ্ধার করে রেলওয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্সকে ফোন করা হয়। কিন্তু তারা বহন করতে অপারগতা জানায়। পরে জিআরপি পুলিশ লাশটি বাধ্য হয়ে একটি অটোরিকশায় তুলে মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠান্াে হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ ( রামেকে) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও স্বাস্থবিধি মেনে তাকে দাফন করার পরামর্শে দেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস।#

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET